রাঙ্গামাটিতে সড়ক সংস্কার কাজের ট্রাক উল্টে নারীর মৃত্যু


আলমগীর মানিক    |    ০৮:৩৫ পিএম, ২০২৫-১২-২৭

রাঙ্গামাটিতে সড়ক সংস্কার কাজের ট্রাক উল্টে নারীর মৃত্যু

রাঙ্গামাটি জেলা, ২৭ ডিসেম্বর ২০২৫: শনিবার সকাল ১২:১০ ঘটিকায় রাঙ্গামাটি শহরের আসাম বস্তি এলাকার খেপ্পাপাড়া নামক স্থানে সড়ক সংস্কার কাজের জন্য ব্যবহৃত একটি পানি ভর্তি ট্রাক (রেজিস্ট্রেশন: চট্টগ্রাম মেট্রো-ট ১৩-৮১৬৬) রাস্তার পাশে উল্টে যায়।

দুর্ঘটনার সময় রাস্তার পাশে অবস্থানরত একজন পাহাড়ি মহিলা ট্রাকের পানি বহনকারী গ্যালভানাইজড ট্যাংকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

আহত মহিলাকে দ্রুত রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিচয় জানা গেছে—কেমি চাকমা, আনুমানিক ৩৫ বছর বয়সী। তার মোবাইল নম্বর ০১৮৮০-৬১৭৫৫৮।

প্রাথমিকভাবে জানা যায়, উক্ত ট্রাকটি পাবলিক হেলথ বিভাগের পানির লাইন সংক্রান্ত কাজের জন্য ব্যবহার করা হচ্ছিল।

পুলিশ ও স্থানীয় প্রশাসন দুর্ঘটনার কারণ তদন্তে শুরু করেছেন।