নিজস্ব প্রতিবেদক | ০১:৫৮ পিএম, ২০২৫-১২-৩১
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে রাজধানী ঢাকাজুড়ে দেখা গেছে নজিরবিহীন জনসমাগম।
বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় সকাল থেকেই শ্যামলী, ৬০ ফিট রোড, তালতলা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষের স্রোত জানাজাস্থলের দিকে এগোতে থাকে।
নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে আগারগাঁও থেকে মিরপুরমুখী ডান পাশের সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বর্তমানে কেবল মিরপুর ও মহাখালী–বনানীমুখী সড়কে সীমিত আকারে যান চলাচল চলছে।
এর ফলে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষকে পায়ে হেঁটেই জানাজাস্থলে পৌঁছাতে দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, শিশুমেলা, তালতলা, শেরেবাংলা নগর থানা এলাকা এবং নির্বাচন কমিশন ভবনসংলগ্ন প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন ও নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীতে মোট ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়, জানাজা আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
বুধবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে জনসমাগম বাড়তে থাকলে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও জোরদার করা হয়। এ সময় শিশুমেলা, শেরেবাংলা নগর থানা এলাকা, তালতলা ও আগারগাঁও নির্বাচন কমিশন ভবনসংলগ্ন সড়ক এবং অলিগলিতে সারি সারি দূরপাল্লার বাস ও অন্যান্য যানবাহন দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
এসব যানবাহনে দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঢাকায় আসেন।
শেরেবাংলা নগর সরকারি গার্লস স্কুলের সামনে সেনাবাহিনী সড়ক ডাইভারশন কার্যকর করেছে, যেখানে কেবল ডান দিকে মোড় নেওয়ার সুযোগ রাখা হয়েছে।
কৃষি বিশ্ববিদ্যালয় ও পরিকল্পনা কমিশনের সামনের সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। আগারগাঁও থেকে খামারবাড়ি–ফার্মগেটগামী পথও বন্ধ রাখা হলেও সাধারণ মানুষকে হেঁটে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।
একই সঙ্গে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।
নেত্রকোনা থেকে আগত যুবদল নেতা আজিজুল ইসলাম বলেন, “আপসহীন নেত্রীর জানাজায় অংশ নিতে ঢাকায় এসেছি। আগারগাঁও থেকেই যান চলাচল বন্ধ থাকায় হেঁটেই যেতে হচ্ছে।”
দিনাজপুর থেকে আসা আনিসুর রহমান জানান, “গাবতলী হয়ে শ্যামলী পৌঁছে পরে আগারগাঁও পর্যন্ত পায়ে হেঁটে আসতে হয়েছে।”
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান জানান, অতিরিক্ত জনসমাগমের কারণে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ইন্দিরা রোডস্থ ফার্মগেট নামার র্যাম্প সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
বিকল্প হিসেবে এফডিসি র্যাম্প ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, বিজয় সরণি, ফার্মগেট ও মগবাজার ফ্লাইওভারসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন ডাইভারশন ও সীমিত চলাচলের ব্যবস্থা নেওয়া হয়েছে।
ট্রাফিক বিভাগ জানায়, পরিস্থিতি বিবেচনায় রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ডাইভারশন ব্যবস্থা বহাল থাকবে এবং জনসাধারণকে নির্ধারিত বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited