নিজস্ব প্রতিবেদক | ০৫:৪৩ পিএম, ২০২৬-০১-০১
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য নির্ধারিত তিনটি সংসদীয় আসনে যেসব বিকল্প প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন, তারাই দলীয়ভাবে চূড়ান্ত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র আইনগতভাবে বাতিল বলে গণ্য হবে।
যেহেতু তিনি মনোনয়ন বৈধ হওয়ার আগেই ইন্তেকাল করেছেন, তাই তার মনোনয়নপত্র স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
এই পরিস্থিতিতে যে বিকল্প প্রার্থীরা আগে থেকেই মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাদের মনোনয়ন বৈধ হলে তারাই বিএনপির প্রার্থী হবেন। এটাই প্রচলিত আইন।”
নির্বাচন স্থগিত বা বাতিলের সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, “বর্তমান আইনে নির্বাচন বাতিল কিংবা পেছানোর কোনো সুযোগ নেই।
সাধারণত মনোনয়ন বৈধতা ও প্রতীক বরাদ্দের পর এ ধরনের ঘটনা ঘটলে কিছু ক্ষেত্রে আইনগত জটিলতা তৈরি হতে পারে। কিন্তু এখনো সেই পর্যায় আসেনি, ফলে নির্বাচন স্থগিতের প্রশ্নই ওঠে না।”
তিনি আরও বলেন, “মনোনয়ন বৈধ ঘোষণার আগেই যেহেতু খালেদা জিয়া আর নেই, তাই তার প্রার্থিতা বহাল থাকার কোনো সুযোগ নেই। ফলে সংশ্লিষ্ট আসনগুলোতে বিকল্প প্রার্থীরাই দলের হয়ে নির্বাচন করবেন।”
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে প্রার্থী হওয়ার কথা ছিল।
তবে তার অসুস্থতার কারণে দল আগেই এসব আসনে বিকল্প প্রার্থী মনোনয়ন দেয়। ফেনী-১ আসনে রফিকুল আলম মজনু, বগুড়া-৭ আসনে মোরশেদ আলম এবং দিনাজপুর-৩ আসনে সৈয়দ জাহাঙ্গীর আলমকে বিকল্প প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছিল।
খালেদা জিয়ার মৃত্যুর পর এখন এই তিনজনই সংশ্লিষ্ট আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন।
দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানসিক অবস্থা সম্পর্কে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, “তারেক রহমান একজন অভিজ্ঞ রাজনৈতিক নেতা।
ব্যক্তিগত শোক যত গভীরই হোক না কেন, জাতির স্বার্থে তাকে দৃঢ় ও শক্ত মনোবল নিয়েই সামনে এগোতে হবে। একজন রাজনৈতিক নেতার জন্য এটি অপরিহার্য।”
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited