নিজস্ব প্রতিবেদক | ০৭:১৩ পিএম, ২০২৬-০১-০১
দুই ঘণ্টার ব্যবধানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আরেক কেন্দ্রীয় নেতা মুশফিক উস সালেহীন পদত্যাগ করেছেন। তিনি দলটির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বৃহস্পতিবার বিকেল ৫টায় এনসিপি আহ্বায়কের কাছে অনলাইনে পদত্যাগপত্র পাঠান মুশফিক। এ নিয়ে একদিনে দলটির দুইজন নেতা পদত্যাগ করলেন।
এর আগে দুপুর পৌনে তিনটার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক ভিডিও বার্তার মাধ্যমে পদত্যাগ করেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন।
এই সময় তিনি এনসিপির বিরুদ্ধে ‘পুরোনো উপনিবেশিক ব্যবস্থার অংশীজনদের সঙ্গে আপস’ করার অভিযোগ আনেন। চলতি মাসে ইতোমধ্যেই গত আট দিনে আটজন নেতা পদত্যাগ করেছেন।
জামায়াতে ইসলামীর সঙ্গে জোটের খবর বের হওয়ার পর থেকেই এনসিপির একটি অংশ এই জোটের বিরোধিতা করছে।
জোট সংক্রান্ত বিষয়ে আপত্তি জানিয়ে দলের ৩০ জন কেন্দ্রীয় নেতা আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর স্মারকলিপি দেন। মুশফিক ও মুরসালীন ছিলেন এই স্মারকলিপিতে স্বাক্ষরকারীর মধ্যে।
এ ছাড়া ২৫ ডিসেম্বর আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় অনুষ্ঠিত একটি বৈঠকে ছয় নেত্রী অংশ নেন। তারা হলেন–জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, নুসরাত তাবাসুম, তাজনূভা জাবীন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও নাহিদা সারোয়ার নিভা। বৈঠকে তারা প্রায় চূড়ান্ত হওয়া জামায়াত-এনসিপির আসন সমঝোতা নিয়ে আপত্তি জানান।
পদত্যাগের ধারা শুরু হয় তারেক রহমানের দেশে ফেরার দিনে। তাকে সমর্থন জানিয়ে সেদিন পদত্যাগ করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক।
এর দুইদিন পর পদত্যাগ করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। পরে পদত্যাগ ঘোষণা দেন যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন। এমনকি তিনি নির্বাচনে অংশ না নেওয়ারও ঘোষণা দেন।
৩০ ডিসেম্বর আরও দুই নেতা পদত্যাগ করেন। তারা হলেন–দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য আসিফ মোস্তফা জামাল (নেহাল) ও কৃষক উইংয়ের প্রধান সমন্বয়কারী আজাদ খান ভাসানী।
৩১ ডিসেম্বর রাতে এনসিপির হোয়াটসঅ্যাপ গ্রুপে নিজের পদত্যাগ পাঠিয়ে পদত্যাগের ঘোষণা দেন যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।
এইভাবে এক মাসের মধ্যে এনসিপিতে পদত্যাগের ধারা তীব্র আকার নিচ্ছে, যা দলের অভ্যন্তরীণ অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited