মেহেদী হাসান | ১০:২৪ পিএম, ২০২৬-০১-০৩
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি), রাঙামাটি জেলা শাখার উদ্যোগে নতুন বছর উপলক্ষে শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ এবং সুবিধাবঞ্চিত মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) জেলা শহরের কাঠালতলী মসজিদের সামনে পঞ্চাশ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ এবং শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য ও পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবীব আজম।
অন্যান্য উপস্থিত ছিলেন পিসিএনপি রাঙামাটি জেলার সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, পিসিসিপি রাঙামাটি জেলা শাখার সভাপতি তাজুল ইসলাম তাজ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক আরিয়ান রিয়াজ, সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম রনি, অর্থ সম্পাদক রিয়াজুল ইসলাম বাবু, এবং পিসিসিপি সদর উপজেলা শাখার সভাপতি হারুন ও সাধারণ সম্পাদক রিমন।
নেতৃবৃন্দরা বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতি রক্ষা এবং আর্তমানবতার সেবায় পিসিসিপি এ ধরনের মহতি কার্যক্রম অব্যাহত রাখবে।
তারা আরও উল্লেখ করেন, পাহাড়ে সন্ত্রাস, চাঁদাবাজি ও বৈষম্যের বিরুদ্ধে পিসিসিপির আন্দোলন ও সংগ্রাম চলমান থাকবে এবং নিপীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে সব সময় দায়িত্বশীলভাবে কাজ করবে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited