মেহেদী হাসান | ০৮:১৩ পিএম, ২০২৬-০১-০৪
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার কিংবা বাংলাদেশকে অবমাননা করা হলে তা মেনে নেওয়া হবে না। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “গোলামির দিন শেষ।”
শনিবার (৩ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
ফেসবুক পোস্টে আসিফ নজরুল অভিযোগ করেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর চাপে পড়ে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে। বিষয়টিকে বাংলাদেশের ক্রিকেটের জন্য চরম অপমানজনক উল্লেখ করে তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নির্দেশ দিয়েছেন, যেন পুরো বিষয়টি বিস্তারিতভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে লিখিতভাবে উপস্থাপন করা হয়।
একই সঙ্গে আইসিসিকে জানাতে বলা হয়েছে—যেখানে চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও একজন বাংলাদেশি ক্রিকেটার ভারতে খেলতে নিরাপদ বোধ করেন না, সেখানে বাংলাদেশের পুরো জাতীয় দল বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না।
এ প্রেক্ষিতে আসিফ নজরুল বিসিবিকে নির্দেশ দিয়েছেন, বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের জন্য আইসিসির কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানাতে।
তিনি আরও জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে অনুরোধ করা হয়েছে যেন বাংলাদেশে আইপিএল খেলার সম্প্রচার বন্ধ করার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়।
ফেসবুক পোস্টের শেষাংশে আসিফ নজরুল পুনরায় দৃঢ় কণ্ঠে বলেন, “আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নেব না। গোলামির দিন শেষ।”
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited