নিজস্ব প্রতিবেদক | ০৯:৫৫ পিএম, ২০২৬-০১-০৭
রাঙামাটির নানিয়ারচর জোনের (১৭ ইস্ট বেঙ্গল) উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান, শিক্ষকদের মধ্যে পুরস্কার বিতরণ, প্রীতিভোজ ও নৌকা ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (৭ জানুয়ারি) দুপুরে নানিয়ারচর জোনের মাল্টিপারপস সেডে আয়োজিত অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করায় বগাছড়ি আল-আমিন উচ্চ বিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা স্বারক প্রদান করেন।
নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ মশিউর রহমান পিএসসি।
এ সময় বগাছড়ি আল-আমিন উচ্চ বিদ্যালয়ের ৫ জন শিক্ষককে সম্মাননা উপহার তুলে দেন তিনি।
এর আগে নানিয়ারচর জোনের কনফারেন্স রুমে শিক্ষার্থীদের মাঝে শিক্ষার মান উন্নয়ন, সরকারি চাকরি ও অবসরে প্রাপ্ত সুযোগ সুবিধা, এবং সেনাবাহিনীতে যোগদানের সম্ভাবনা নিয়ে উদ্বুদ্ধকরণমূলক বক্তব্য দেন।
জোনের অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন মো. রিজুয়ান মাহমুদ রিজন। তিনি পার্বত্য অঞ্চলের আর্মি ক্যাম্পসমূহ সাধারণ মানুষের কল্যাণে যেভাবে কাজ করছে সে সম্পর্কেও ধারণা প্রদান করেন।
পরবর্তীতে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, প্রীতিভোজ ও নৌকা ভ্রমণের আয়োজন করা হয়।
স্থানীয়রা সেনাবাহিনীর এই মহতি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা জানান, এলাকার কোমলমতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ শিক্ষার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।
এবং এলাকার শান্তি ও সম্প্রীতির পাশাপাশি শিক্ষার্থীদের জীবন মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বগাছড়ি আল-আমিন উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ নাজমুল ইসলামসহ অন্যান্য শিক্ষক ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited