নাজিম আল হাসান | ১১:৫৫ পিএম, ২০২৬-০১-০৮
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি-২৯৯ আসনে এবার ছয়জন পুরুষ প্রার্থীর পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতা করছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারী নেত্রী জুঁই চাকমা।
কৃষি পেশার সঙ্গে যুক্ত এই নেত্রী ইতোমধ্যে আলোচনায় এসেছেন তাঁর হলফনামায় প্রকাশিত তথ্যের কারণে।
গত ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা দেওয়া হলফনামা সূত্রে জানা যায়, জুঁই চাকমা বর্তমানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তাঁর বয়স ৩৫ বছর এবং শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস।
হলফনামায় তিনি উল্লেখ করেন, তাঁর নামে ৩০ শতক অকৃষি জমি রয়েছে, যার অর্জনকালীন আর্থিক মূল্য ধরা হয়েছে ২০ লাখ টাকা।
এছাড়া নিজ জমিতে নির্মিত একটি টিনসেট ঘরের মূল্য দেখানো হয়েছে ৬ লাখ টাকা। অপরদিকে তাঁর স্বামীর নামে রয়েছে ৩ একর জমি, যার অর্জনকালীন মূল্য ৩ কোটি টাকা।
একইসঙ্গে স্বামীর জমিতে নির্মিত তিনটি আধাপাকা ঘরের মূল্য উল্লেখ করা হয়েছে ৬০ লাখ টাকা।
আয়ের উৎস সম্পর্কে জুঁই চাকমা হলফনামায় জানান, তাঁর প্রধান পেশা কৃষি। কৃষি থেকে বছরে তিনি আয় করেন ৬০ হাজার টাকা।
পাশাপাশি ব্যবসা থেকে ৩০ হাজার টাকা, ফসলাদি বিক্রি করে আরও ৩০ হাজার টাকা এবং বাড়িভাড়া বাবদ ৩০ হাজার টাকা আয় করেন। সব মিলিয়ে তাঁর বাৎসরিক আয় দাঁড়ায় ১ লাখ ৫০ হাজার টাকা।
অস্থাবর সম্পদের হিসাব অনুযায়ী, জুঁই চাকমার হাতে নগদ রয়েছে ৭০ হাজার টাকা এবং ব্যাংকে জমা আছে ১০ হাজার টাকা।
তাঁর নামে রয়েছে ৫ ভরি সোনা, যার মূল্য পৈত্রিক সূত্রে প্রাপ্ত হিসেবে দেখানো হয়েছে ১ লাখ ৭৫ হাজার টাকা।
এছাড়া ইলেকট্রিক সামগ্রী বাবদ ১ লাখ ৩৩ হাজার ৮০০ টাকা এবং আসবাবপত্রের মূল্য ধরা হয়েছে ১ লাখ টাকা। সব মিলিয়ে তাঁর অস্থাবর সম্পদের মোট মূল্য দাঁড়ায় ৪ লাখ ৮৮ হাজার ৮০০ টাকা।
হলফনামায় তাঁর স্বামীর অস্থাবর সম্পদের বিবরণেও উল্লেখযোগ্য তথ্য উঠে এসেছে। সেখানে দেখা যায়, স্বামীর নামে নগদ রয়েছে ২ লাখ ৪০ হাজার টাকা, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে ৪ লাখ ১০ হাজার টাকা।
এছাড়া রয়েছে ১ লাখ টাকা মূল্যের একটি মোটরসাইকেল এবং ১ লাখ ২৬ হাজার টাকার ইলেকট্রিক সামগ্রী।
এসব মিলিয়ে তাঁর স্বামীর অস্থাবর সম্পদের মোট মূল্য দাঁড়ায় ৮ লাখ ৭৬ হাজার টাকা।
আইনগত বিষয়েও হলফনামায় একটি তথ্য উল্লেখ করেছেন জুঁই চাকমা।
তিনি জানান, ২০১৭ সালে তাঁর নামে সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের হয়েছিল। তবে পরবর্তী সময়ে সেই মামলা থেকে তিনি খালাস পান।
দাখিল করা আয়কর রিটার্ন অনুযায়ী জুঁই চাকমা তাঁর মোট সম্পদের পরিমাণ দেখিয়েছেন ৩৪ লাখ ৯৮ হাজার ৮০০ টাকা।
নির্বাচনের হলফনামায় এসব তথ্য প্রকাশের পর রাঙামাটি-২৯৯ আসনের ভোটারদের মাঝে প্রার্থী হিসেবে তাঁর অবস্থান নতুন করে আলোচনায় এসেছে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited