মেহেদী হাসান | ১১:৪৬ পিএম, ২০২৬-০১-১০
রাঙামাটি পার্বত্য জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশি কার্যক্রম তদারকির অংশ হিসেবে জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম শনিবার চন্দ্রঘোনা থানা, রাজস্থলী থানা ও ফারুয়া পুলিশ ক্যাম্প পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট থানা ও ক্যাম্পের ইনচার্জরা পুলিশ সুপারেরকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক স্বাগত জানান। এ সময় থানা ও ক্যাম্প পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
পুলিশ সুপার মহোদয় পরিদর্শনকালে থানা ও ক্যাম্পের সার্বিক কার্যক্রম, জনসেবা কার্যক্রম, ফোর্সের শৃঙ্খলা ও কল্যাণ সংক্রান্ত বিষয়াদি পর্যালোচনা করেন।
পাশাপাশি তিনি থানা ও ক্যাম্পের ব্যবস্থাপনা আরও আধুনিক ও জনগণবান্ধব করার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে তিনি বিভিন্ন সংরক্ষিত রেজিস্টার পর্যবেক্ষণ করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
পুলিশ সুপার অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও, তিনি থানা ও ক্যাম্পে কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও সুযোগ-সুবিধা মনোযোগসহকারে শোনেন এবং বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
পরিদর্শনে রাঙামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ জসীম উদ্দীন চৌধুরী, চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ জনাব এম. সাকের আহমেদ, রাজস্থলী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ খালেদ হোসেনসহ অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited