মেহেদী হাসান | ১০:৫০ পিএম, ২০২৬-০১-১৫
রাঙামাটি জেলার জুরাছড়ি থানায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৪৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় জুরাছড়ি থানার অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ মঈন উদ্দীনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
১৫ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে জুরাছড়ি থানাধীন স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন হানিফ ভূঁইয়ার ভাড়া দেওয়া এক কক্ষবিশিষ্ট ঘরে অভিযান চালায় জুরাছড়ি থানার একটি চৌকস দল।
অভিযানে নেতৃত্ব দেন এসআই মোঃ আবু তালেবসহ সঙ্গীয় পুলিশ ফোর্স।
অভিযানকালে মোঃ আমজাত আলী (৫০), থানা—জুরাছড়ি, জেলা—রাঙামাটি পার্বত্য জেলা নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
এ সময় তার হেফাজত থেকে ১৪৩ (একশত তেতাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দতালিকা মূলে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে জুরাছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, সমাজ থেকে মাদকের ভয়াল থাবা দূর করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited