মানবতার অঙ্গীকারে রাঙামাটিতে রেড ক্রিসেন্ট যুব কমিটির সংবর্ধনা


মেহেদী হাসান    |    ০১:৫৬ পিএম, ২০২৬-০১-১৮

মানবতার অঙ্গীকারে রাঙামাটিতে রেড ক্রিসেন্ট যুব কমিটির সংবর্ধনা

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস), রাঙামাটি ইউনিটের নবগঠিত যুব কার্যকরী কমিটি (২০২৫–২০২৭) উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙামাটি ইউনিটের সম্মানিত সেক্রেটারি মহোদয় জনাব মোঃ সাইফুল ইসলাম শাকিল

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি ইউনিটের সম্মানিত ইউনিট লেভেল অফিসার জনাব মোঃ মইনুল ইসলাম পলাশ

সংবর্ধনা অনুষ্ঠানে নবগঠিত যুব কার্যকরী কমিটির নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়।

এ সময় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা তাদের অনুভূতি ব্যক্ত করেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে বক্তব্য প্রদান করেন। বক্তারা মানবতার সেবায় আত্মনিয়োগ, দুর্যোগকালীন সময়ে মানুষের পাশে দাঁড়ানো এবং রেড ক্রিসেন্টের আদর্শকে সামনে রেখে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ সাইফুল ইসলাম শাকিল বলেন, রেড ক্রিসেন্ট যুব সমাজ মানবতার সেবায় একটি শক্তিশালী ভিত্তি।

নতুন কমিটির মাধ্যমে রাঙামাটিতে মানবিক কার্যক্রম আরও বেগবান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সভাপতির বক্তব্যে জনাব মোঃ মইনুল ইসলাম পলাশ যুব সদস্যদের নিষ্ঠা, শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবার মানসিকতা ধরে রাখার আহ্বান জানান।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সকল যুব সদস্যদের মাঝে নতুন আইডি কার্ড পরিয়ে দেওয়া হয়।

এই মুহূর্তটি অনুষ্ঠানের আনন্দকে আরও বহুগুণ বাড়িয়ে তোলে এবং উপস্থিত সকলের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।