মেহেদী হাসান | ০৭:২৫ পিএম, ২০২৬-০১-২১
রাঙ্গামাটি পার্বত্য জেলার পাবলিক হেলথ এলাকায় সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন রাঙামাটি জেলা জামায়াতের আমীর আব্দুল আলীম।
বুধবার দুপুর ১টায় তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কথা বলে সার্বিক অবস্থা সম্পর্কে অবহিত হন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা জামায়াতের আমীর আব্দুল আলীম, জেলা জামায়াতের সেক্রেটারি মনছুরুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আব্দুস সালাম, পৌর জামায়াতের আমীর মাইনুদ্দিন, জেলা জামায়াতের শূরা সদস্য অ্যাডভোকেট রহমত উল্লাহ, ৮নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মাহাতাব উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের অর্থ সম্পাদক জাহিদুল ইসলামসহ জেলা জামায়াতের অন্যান্য নেতাকর্মীরা।
এ সময় নেতৃবৃন্দ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুঃখ-কষ্টের কথা মনোযোগ সহকারে শোনেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।
পাশাপাশি ভবিষ্যতেও ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। পরিদর্শন শেষে রাঙামাটি জেলা জামায়াতের আমীর আব্দুল আলীম বলেন, “পাবলিক হেলথ এলাকার এই ভয়াবহ অগ্নিকাণ্ডে যারা সর্বস্ব হারিয়েছেন, তাদের দুঃখ সত্যিই হৃদয়বিদারক।
আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মানবিক দায়িত্ববোধ থেকে জামায়াতে ইসলামী সবসময় অসহায় মানুষের পাশে থাকে।
আমরা চাই, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা গ্রহণ করুক।”
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited