আলমগীর মানিক | ০৬:৪১ পিএম, ২০২৬-০১-২২
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন রাঙ্গামাটি বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার জিয়ানগরে অবস্থিত বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধি স্মৃতি সৌধে রাঙ্গামাটি বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় উপজাতীয় বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) মনীষ দেওয়ান, রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিলসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়েই আমাদের নির্বাচনী যাত্রা শুরু হলো।
তাঁর আদর্শকে ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা মাঠে নেমেছি।
তিনি আরও বলেন, ধানের শীষের বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের এই প্রচারণা ও রাজনৈতিক কার্যক্রম অব্যাহত থাকবে।
রাঙ্গামাটির সর্বস্তরের মানুষের সমর্থন ও ভালোবাসা নিয়ে ধানের শীষকে বিজয়ী করে এই আসনটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে আমরা আশাবাদী।
অনুষ্ঠানটি ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited