মেহেদী হাসান | ০৯:৫৩ পিএম, ২০২৬-০১-২৬
রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপারের কার্যালয়ে সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র্যাংক ব্যাজ পরিধানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদ বিভাজনকৃত জেলায় বিদ্যমান শূন্য পদের ভিত্তিতে কনস্টেবল থেকে এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত ইমরুল কায়েছ এবং কনস্টেবল থেকে নায়েক পদে পদোন্নতি প্রাপ্ত মিহির কান্তি সিংহ ও মোঃ নাজিম উদ্দীনের র্যাংক ব্যাজ পরিয়ে দেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বক্তব্যে পুলিশ সুপার মহোদয় দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের সেবায় সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যরা তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited