ফটিকছড়িতে সেনাবাহিনীর যৌথ অভিযান: অস্ত্র ও মাদকসহ দুইজন গ্রেফতার


কাউখালী প্রতিনিধি    |    ০৪:১৩ পিএম, ২০২৬-০১-২৮

ফটিকছড়িতে সেনাবাহিনীর যৌথ অভিযান: অস্ত্র ও মাদকসহ দুইজন গ্রেফতার

চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও দেশীয় মদ উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা, ২৮ জানুয়ারি ২০২৬ (বুধবার): গতকাল চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী একটি যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযানে ০২টি শটগান, ০১টি পিস্তল, ০১টি এয়ারগান, ০১টি ডামি পিস্তল, ০১ রাউন্ড .৩০৩ ক্যালিবার গোলাবারুদ, ০১ রাউন্ড শটগানের গোলাবারুদ, ০৩ রাউন্ড শটগানের ফায়ারকৃত কার্তুজ, ০৫টি ধারালো দা, ০১টি বিদেশি চাকু, ০১টি ড্যাগার এবং ৪ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে সংশ্লিষ্ট দুইজনকে গ্রেফতার করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানের মাধ্যমে এলাকায় অবৈধ অস্ত্র ও মাদক সংরক্ষণ ও ব্যবহারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে।

অভিযানের ফলে স্থানীয় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।

বাংলাদেশ সেনাবাহিনী সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সংক্রান্ত তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে প্রদান করার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।