কুতুকছড়ি ইউনিয়নে ধানের শীষের প্রার্থীর লিফলেট বিতরণ


আলমগীর মানিক    |    ০৪:২৬ পিএম, ২০২৬-০১-২৮

কুতুকছড়ি ইউনিয়নে ধানের শীষের প্রার্থীর লিফলেট বিতরণ

রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী এড. দীপেন দেওয়ানের লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০:০০ ঘটিকায় কুতুকছড়ি বাজারে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর উপজেলা বিএনপির সভাপতি মজিবুল হক, সাধারণ সম্পাদক রনেল দেওয়ান,

জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এজাজ নবী রেজা, সাংগঠনিক সম্পাদক শ্বাসত চাকমা রিংকু, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার,দর উপজেলা বিএনপির সিনিয়র সাংগঠনিক সম্পাদক এমাদুল ইসলামসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

কুতুকছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি সঙ্গদীশ বড়ুয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নান্নু মিয়া।

এই উদ্যোগের মাধ্যমে প্রার্থীর প্রচারণা আরও সম্প্রসারিত করতে এবং জনসাধারণের মধ্যে তার প্রার্থিতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে লক্ষ্য রাখা হয়েছে।