বাঘাইছড়িতে ধানের শীষের প্রার্থীর ব্যাপক নির্বাচনী প্রচারণা ও পথসভা


ওমর ফারুক সুমন    |    ০৪:৪২ পিএম, ২০২৬-০২-০৩

বাঘাইছড়িতে ধানের শীষের প্রার্থীর ব্যাপক নির্বাচনী প্রচারণা ও পথসভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটি–২৯৯ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান বাঘাইছড়ি উপজেলায় ব্যাপক নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।

মঙ্গলবার তিনি উপজেলার আমতলী ও খেদারমারা ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ করেন।

নির্বাচনী প্রচারণাকালে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

 সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ উপজাতি বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) মনীষ দেওয়ান, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, সহ-সভাপতি সাইফুল ইসলাম পনিরসহ জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, জেলা বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী।

পথসভা ও গণসংযোগে অ্যাডভোকেট দীপেন দেওয়ান ভোটারদের উদ্দেশে বক্তব্য রাখেন এবং এলাকার সার্বিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে পাহাড়ি অঞ্চলের মানুষের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কাজ করবেন।

নেতা-কর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে পথসভাগুলো প্রাণবন্ত হয়ে ওঠে।

এ সময় ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করে সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন বিএনপি প্রার্থী দীপেন দেওয়ান।