বিলাইছড়ি প্রতিনিধি | ০৯:২৪ পিএম, ২০২৬-০২-০৭
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাঙামাটির ২৯৯ নং সংসদীয় আসনের দুর্গম পার্বত্য এলাকায় নির্বাচনী প্রস্তুতি জোরদার করা হয়েছে।
ভৌগোলিক প্রতিকূলতার কারণে বিলাইছড়ি উপজেলার ৪নং বড়থলি ইউনিয়নের ৫টি ভোটকেন্দ্রে সড়ক বা নৌপথে যাতায়াতের কোনো সুযোগ না থাকায় বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর সহযোগিতায় আকাশপথে নির্বাচনী সরঞ্জাম ও জনবল পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ৩টা ৫৩ মিনিটে বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হাসনাত জাহান খান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বড়থলি ইউনিয়নের অত্যন্ত প্রত্যন্ত রাইমং ছড়া ভোটকেন্দ্রে ইতোমধ্যে হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনী সরঞ্জাম ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের নিরাপদে পৌঁছে দেওয়া হয়েছে।
এই কার্যক্রমে সেনাবাহিনীর একটি চৌকস টিম এবং বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টার সরাসরি অংশ নেয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিলাইছড়ি উপজেলার মোট ১৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৫টি কেন্দ্র অত্যন্ত দুর্গম এলাকায় অবস্থিত।
এসব কেন্দ্রে যাতায়াতের জন্য কোনো সড়ক বা নৌপথ নেই। ফলে প্রশাসনের পক্ষ থেকে হেলিকপ্টার ব্যবহারের প্রস্তাব পাঠানো হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে আকাশপথে সরঞ্জাম পরিবহনের সিদ্ধান্ত নেওয়া হয়।
ইউএনও হাসনাত জাহান খান আরও বলেন, দুর্গমতার বিষয়টি বিবেচনায় রেখে ভোটগ্রহণের কয়েক দিন আগেই নির্বাচনী কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সামগ্রী কেন্দ্রে পাঠানো হচ্ছে।
ভোটগ্রহণ ও গণনা শেষে একইভাবে আকাশপথে তাদের উপজেলা সদর হয়ে জেলা সদরে ফিরিয়ে আনা হবে।
বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর এই সমন্বিত সহযোগিতার ফলে দুর্গম পাহাড়ি এলাকার বাসিন্দারাও নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।
স্থানীয় প্রশাসনের মতে, এটি গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালীকরণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited