আলমগীর মানিক | ০৬:৪৩ পিএম, ২০২৬-০২-০৮
কাউখালী উপজেলা বিএনপির উদ্যোগে ২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব দীপেন দেওয়ানের পক্ষে ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৮ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টায় কাউখালী উপজেলার বিভিন্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গণসংযোগকালে প্রার্থী দীপেন দেওয়ান সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এ সময় তিনি এলাকার উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব দীপেন দেওয়ান।
এছাড়াও উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর, সহ-সভাপতি নিজাম উদ্দিন, সহ-সভাপতি আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক দেবজ্যোতি চাকমা, অর্থ সম্পাদক জসিম উদ্দিনসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
গণসংযোগ ও পথসভায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
নেতৃবৃন্দ বলেন, আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited