নাজিম আল হাসান | ১০:২১ পিএম, ২০২৬-০২-০৮
রাঙামাটি–২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমার সমর্থনে রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় রবিবার (০৮ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৯টা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার ১৬তম দিনে বিভিন্ন এলাকায় ব্যাপক জনসংযোগ ও নির্বাচনী ইশতেহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্র মঞ্চের সমর্থিত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী জুঁই চাকমা রাজস্থলী উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাঁদের হাতে নির্বাচনী ইশতেহার তুলে দেন।
এ সময় তিনি স্থানীয় জনগণের সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশার কথা মনোযোগ সহকারে শোনেন।
জনসংযোগকালে জুঁই চাকমা বলেন, তিনি প্রতিহিংসার রাজনীতি করেন না এবং উগ্র সাম্প্রদায়িকতায় বিশ্বাসী নন।
তিনি প্রগতিশীল ও মানবিক রাজনীতির পক্ষে অবস্থান নেওয়ার কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, রাজস্থলী উপজেলা পর্যটন শিল্প বিকাশের জন্য অত্যন্ত সম্ভাবনাময় এলাকা।
পরিকল্পিতভাবে পর্যটন খাত উন্নয়ন করা গেলে সাজেকের মতো দেশ-বিদেশের পর্যটকদের আকর্ষণ করা সম্ভব হবে। এতে স্থানীয় যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং এলাকার অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে।
তিনি আরও বলেন, রাজস্থলী উপজেলার মধ্য দিয়ে সীমান্ত সড়ক নির্মাণ হওয়ায় এ অঞ্চলের কৌশলগত ও অর্থনৈতিক গুরুত্ব বহুগুণ বৃদ্ধি পেয়েছে।
যোগাযোগ অবকাঠামো উন্নয়নের পাশাপাশি পর্যটন খাতে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা গেলে রাজস্থলী ভবিষ্যতে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হতে পারে।
নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে জুঁই চাকমা বলেন, রাঙামাটি–২৯৯ আসনের প্রতিটি ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত। সু
ষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ জরুরি। তিনি বলেন, সাধারণ মানুষের ভোটাধিকার কারও পৈত্রিক সম্পত্তি নয়।
হুমকি, ভয়ভীতি বা অস্ত্রের প্রদর্শনের মাধ্যমে জনগণের ভোটাধিকার খর্ব করা যাবে না।
তিনি ভোটারদের উদ্দেশ্যে আহ্বান জানান, কোনো প্রকার প্রভাব বা চাপে নয়, নিজেদের বিবেক ও পছন্দ অনুযায়ী ভোট প্রদান করতে।
উল্লেখ্য, রাজস্থলী উপজেলা সফরের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় রাঙামাটি–২৯৯ আসনের ১০টি উপজেলা সফর সম্পন্ন করেছেন জুঁই চাকমা।
এ সময় জুঁই চাকমার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব পলাশ চাকমা, যুগ্ম সদস্য সচিব অপু বড়ুয়া, সদস্য মঈন উদ্দিন, সাইমুন ইসলাম, অরুনজিতা চাকমা, সাইফুল ইসলাম, চীর জ্যোতি চাকমা, ডা. প্রকাশ বড়ুয়া, জ্যোতি চাকমা এবং জুঁই চাকমার নির্বাচনী মুখ্য এজেন্ট নির্মল বড়ুয়া মিলনসহ স্থানীয় শুভাকাঙ্ক্ষী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited