সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে নানিয়ারচরে সকল প্রস্তুতি সম্পন্ন


নিজস্ব প্রতিবেদক    |    ১০:১৫ পিএম, ২০২৬-০২-১১

সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে নানিয়ারচরে সকল প্রস্তুতি সম্পন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে নানিয়ারচর উপজেলায় ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

উপজেলার মোট ১৪টি নির্বাচনী কেন্দ্রে আজ সকাল থেকেই নির্বাচনী সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে এবং ভোট গ্রহণ কর্মকর্তারা স্ব-স্ব কেন্দ্রে অবস্থান নিয়েছেন।

প্রতিটি কেন্দ্রে প্রেসাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসাররা দায়িত্ব পালনের জন্য প্রস্তুত রয়েছেন।

একই সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, আনসার ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

ভোটাররা যাতে সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সমন্বিত প্রস্তুতি নেওয়া হয়েছে।

কেন্দ্রগুলোতে প্রবেশ ও বের হওয়ার পৃথক ব্যবস্থা, ভোটারদের সারিবদ্ধভাবে দাঁড়ানোর নির্দেশনা এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হয়েছে।

উপজেলা প্রশাসন আশা প্রকাশ করেছে, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে।