ছাত্রদল নেতা খাইরুলের পিতার ইন্তেকালে এমপি দীপেন দেওয়ানের শোক 


আলমগীর মানিক    |    ১১:৫৪ এএম, ২০২৬-০২-১৩

ছাত্রদল নেতা খাইরুলের পিতার ইন্তেকালে এমপি দীপেন দেওয়ানের শোক 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাঙামাটি পৌর শাখার আহ্বায়ক খাইরুল ইসলাম রানার শ্রদ্ধেয় পিতা গত মধ্যরাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে রাঙামাটিতে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাঙামাটির মাটি ও মানুষের নেতা, সদ্য বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য দীপেন দেওয়ান এমপি। তিনি এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দও মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছেন।

মরহুমের দাফন সংক্রান্ত বিস্তারিত পরে জানানো হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।