রাঙামাটিতে অজ্ঞাত নারী উদ্ধার, পরিবার খুঁজছে স্থানীয়রা


অহিদুল ইসলাম অভি    |    ০১:৫২ পিএম, ২০২৬-০২-১৩

রাঙামাটিতে অজ্ঞাত নারী উদ্ধার, পরিবার খুঁজছে স্থানীয়রা

আজ (১৩ ফেব্রুয়ারি) আনুমানিক দুপুর ১:১৫ মিনিটে তবলছড়ি মসজিদ কলোনি এলাকায় এক অজ্ঞাত নারীকে রাস্তায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়ার ব্যবস্থা করেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই নারী ঠিকমতো চোখে দেখতে পান না। পরিচয় জানতে চাইলে তিনি স্পষ্টভাবে কিছু বলতে পারেননি। তবে তিনি জানান, তার ছেলের নাম “মোহন” এবং তাদের বাড়ি “পুলিশ লাইন” এলাকায়।

বর্তমানে তার স্বজনদের সন্ধান পেতে এলাকাবাসী সামাজিকভাবে খোঁজখবর নিচ্ছেন। কেউ যদি তাকে চিনে থাকেন অথবা তার পরিবারের বিষয়ে কোনো তথ্য জানেন, অনুগ্রহ করে দ্রুত যোগাযোগ করে পরিবারকে খবর দেওয়ার অনুরোধ করা হচ্ছে।

মানবিক দিক বিবেচনায় সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।