ওমর ফারুকের অসুস্থতার খবর পেয়ে দেখতে হাসপাতালে ছুটে যান জাবেদ ইকবাল


নিজস্ব প্রতিবেদক    |    ১১:৫৫ পিএম, ২০২৬-০২-২১

ওমর ফারুকের অসুস্থতার খবর পেয়ে দেখতে হাসপাতালে ছুটে যান জাবেদ ইকবাল

রাঙামাটি পৌর তাতীদলের সদস্য সচিব ওমর ফারুক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার অসুস্থতার খবর পেয়ে সার্বিক খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান রাঙামাটি পৌর ছাত্রদলের সদস্য সচিব ও রাঙামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এ. এস. জাবেদ ইকবাল।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আ. রহিম, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আল মামুন এবং জেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য এমদাদ হোসেন হিরু।

এছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা হাসপাতালে উপস্থিত থেকে ওমর ফারুকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

নেতৃবৃন্দ চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে অবগত হন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

তারা ওমর ফারুকের পাশে থাকার আশ্বাস প্রদান করেন এবং তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

নেতাকর্মীরা বলেন, দলের এই দুঃসময়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং অসুস্থ সহকর্মীর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

তারা মহান আল্লাহর কাছে ওমর ফারুকের দ্রুত আরোগ্য কামনা করেন।