মাহাদি বিন সুলতান | ১০:৪২ পিএম, ২০২৬-০২-২৫
রাঙামাটির নানিয়ারচর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে নানিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঞ্জুরুল মোর্শেদ।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে যেন কোনো ধরনের সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক ও তৎপর থাকার আহ্বান জানানো হয়।
এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, নারী নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ এবং সামাজিক অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সমাপন চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা, নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিকুল ইসলাম, নানিয়ারচর জোন প্রতিনিধি সার্জেন্ট মুরাদ হাসান, নানিয়ারচর, বুড়িঘাট ও ঘিলাছড়ি ইউনিয়নের ইউপি চেয়ারম্যানবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কমিটির সদস্যরা।
সভায় বক্তারা বলেন, উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দকে একযোগে কাজ করতে হবে।
জনগণের সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুললে অপরাধ প্রবণতা অনেকাংশে কমানো সম্ভব।
পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে নাশকতা প্রতিরোধ, মানসম্মত শিক্ষা বিস্তারসহ বিভিন্ন স্থায়ী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভাগুলোতে সংশ্লিষ্ট কমিটির কার্যক্রম পর্যালোচনা ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করা হয়।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited