পাবনায় দাদী কুপিয়ে ও নাতনিকে ধর্ষণের পর হত্যা


নিজস্ব প্রতিবেদক    |    ০৩:১৫ পিএম, ২০২৬-০২-২৮

পাবনায় দাদী কুপিয়ে ও নাতনিকে ধর্ষণের পর হত্যা

পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়া গ্রামে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে দাদী ও নাতনিকে হত্যা করা হয়েছে।

নিহতরা হলেন ৬৫ বছর বয়সী সুফিয়া খাতুন এবং তার ১৫ বছর বয়সী নাতনি জামিলা আক্তার।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মধ্যরাতে বাড়ি থেকে হঠাৎ কান্নার আওয়াজ শোনা যায়। প্রতিবেশীরা বের হওয়ার পর শব্দ থেমে যাওয়ায় তারা আবার ঘরে ফিরে যান।

সকালে বাড়ির উঠান থেকে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। তার নাতনিকে পরে পার্শ্ববর্তী সরিষা ক্ষেত থেকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, নাতনিকে অপহরণ করে ধর্ষণের পর হত্যা করা হয়।

দাদিকে বাধা দেয়ার কারণে হত্যা করা হতে পারে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান বলেন, “পুলিশ তদন্ত করছে।

কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় স্থানীয়রা শোকাহত এবং নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। পুলিশ হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করছে।