ওমর ফারুক সুমন | ০৬:৩৩ পিএম, ২০২৬-০৩-০৫
পবিত্র মাহে রমজান উপলক্ষে রাঙামাটির সাজেকে শতাধিক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার সকালে সাজেক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার সামগ্রী বিতরণ করেন ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকী।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তে নিরাপত্তা রক্ষার পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে প্রতিবছরই অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ায় বিজিবি।
তারই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে সাজেক এলাকার শতাধিক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিতরণ করা ইফতার সামগ্রীর মধ্যে ছিল দুধ, চিনি, সেমাই, ছোলা সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগীরা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited