প্রকাশ্য দিবালোকে বাস চুরির চেষ্টা, কলেজ গেইট এলাকা থেকে দুই যুবক আটক


নিজস্ব প্রতিবেদক    |    ১০:০৯ পিএম, ২০২৬-০৩-০৬

প্রকাশ্য দিবালোকে বাস চুরির চেষ্টা, কলেজ গেইট এলাকা থেকে দুই যুবক আটক

রাঙামাটি-খাগড়াছড়ি-বান্দরবান বাস স্টেশন থেকে প্রকাশ্য দিবালোকে একটি যাত্রীবাহী বাস চুরির চেষ্টার সময় দুই যুবককে আটক করা হয়েছে।

আজ শুক্রবার (৬ মার্চ) দুপুর আনুমানিক ২টার দিকে বাস স্টেশন এলাকা থেকে বাসটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় তাদের কলেজ গেইট এলাকায় আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই যুবক হঠাৎ করে একটি যাত্রীবাহী বাস স্টেশন থেকে নিয়ে দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করে।

বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা তাৎক্ষণিকভাবে ধাওয়া দেয়। পরে কলেজ গেইট এলাকায় গিয়ে স্থানীয়দের সহায়তায় ওই দুই যুবককে আটক করা হয়।

ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আটক দুই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।