ওমর ফারুক সুমন | ০৬:৫৩ পিএম, ২০২৬-০৩-০৭
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান ও বিভিন্ন ধরনের পাচার রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাজেক ও আশপাশের সীমান্ত এলাকায় নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
শনিবার সকাল থেকে বর্ডার গার্ড বাংলাদেশ ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়ন–এর উদ্যোগে সাজেকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়।
ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ফারুকী–এর দিকনির্দেশনায় বিজিবির সদস্যরা সীমান্তবর্তী এলাকায় যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালান।
বিজিবি সূত্র জানায়, ঈদকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় মানুষের চলাচল স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়।
এ সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু চক্র অবৈধভাবে পণ্য চোরাচালান ও বিভিন্ন ধরনের পাচারের চেষ্টা করতে পারে।
তাই সম্ভাব্য এসব অপরাধ প্রতিরোধে আগে থেকেই সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।
এ সময় বিজিবি সদস্যরা সীমান্ত এলাকার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ প্রবেশপথে চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি চালান এবং সন্দেহজনক গতিবিধির ওপর কড়া নজরদারি রাখেন।
পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজিবি আরও জানায়, ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করা, তাদের জানমালের নিরাপত্তা রক্ষা করা এবং সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধ করাই তাদের প্রধান লক্ষ্য।
এজন্য সাজেক সীমান্ত এলাকায় নিয়মিত টহল জোরদার করার পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এই অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited