মাহাদি বিন সুলতান | ০৯:২২ পিএম, ২০২৬-০৩-০৯
রাঙামাটির নানিয়ারচর উপজেলায় জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় স্থানীয় অংশীদারদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গ্লোবাল এফেয়ার্স কানাডার অর্থায়নে, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় ও ইউএনডিপির সহযোগিতায় এবং “বায়োডাইভারসিটি ইকোসিস্টেম রেস্টোরেশন ফর কমিউনিটি রিজিলিয়েন্স ইন সিএইচটি (বিইআরসিআর-সিএইচটি)” প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
সোমবার (৯ মার্চ) সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে নানিয়ারচর উদ্যানতত্ত্ব কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ।
নানিয়ারচর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাপ্পি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে জীববৈচিত্র্য সংরক্ষণ, জীববৈচিত্র্যের স্বাস্থ্য ও গুণগত মানোন্নয়ন, সম্প্রদায়ের সহনশীলতা বৃদ্ধি, জীববৈচিত্র্য পুনরুদ্ধার ও অভিযোজন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বনসম্পদ সংরক্ষণ, বন্যপ্রাণী নিধন প্রতিরোধ ও উদ্ধার কার্যক্রম, পরিবেশগত স্থায়িত্ব এবং মানবাধিকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষণে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণে স্থানীয় জনগণের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সঠিক ব্যবস্থাপনা, সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে জীববৈচিত্র্য রক্ষা করা সম্ভব এবং এর মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান ও স্থিতিস্থাপকতাও বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে নানিয়ারচর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সমাপন চাকমা, বিইআরসিআর-সিএইচটি প্রকল্পের জেলা কর্মকর্তা কামনা শীষ খীসা, বুড়িঘাট রেঞ্জ কর্মকর্তা জিএম আলমগীর, রিসোর্স পারসন ও প্রশিক্ষক মংহ্লা ম্যান্ট, জেন্ডার বিষয়ক প্রশিক্ষক রুপা চাকমা, উপজেলা বায়োডাইভারসিটি এনভায়রনমেন্ট ফ্যাসিলিটেটর ডিবি প্রিন্স চাকমা এবং কাউখালী উপজেলা ফ্যাসিলিটেটর সিসিলি দেওয়ানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়াও জীববৈচিত্র্য সংরক্ষণ দলের সদস্য, ভিলেজ কমন ফরেস্ট কমিটির সদস্য, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
আলমগীর মানিক : রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে মেধাবৃত্তি কার্যক্রম শুরু করেছে Edu...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited