নানিয়ারচরে বিএনপি নেতার উদ্যোগে অসহায়দের মাঝে ঈদবস্ত্র বিতরণ


মাহাদি বিন সুলতান    |    ১০:২৪ পিএম, ২০২৬-০৩-১৩

নানিয়ারচরে বিএনপি নেতার উদ্যোগে অসহায়দের মাঝে ঈদবস্ত্র বিতরণ

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায়, দরিদ্র ও দুস্থ পরিবারের সদস্যদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেছেন নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান।

শুক্রবার দুপুরে নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ও ঘিলাছড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই ঈদ উপহার (শাড়ি ও লুঙ্গি) তুলে দেন তিনি।

স্থানীয় প্রায় ৮০ জন অসহায় পরিবারের সদস্যদের মাঝে ব্যক্তিগত উদ্যোগে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন বিএনপি নেতা নুরুজ্জামান।

তিনি বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার জন্যই তার এই ক্ষুদ্র উদ্যোগ।

এসময় নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন, যুবদল নেতা মো. হানিফ মীর, মো. বাবুল এবং মহিলা দলের নেত্রী বিলকিস বেগমসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে ঈদ উপহার পেয়ে সুবিধাভোগী পরিবারের সদস্যরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই মানবিক উদ্যোগের জন্য বিএনপি নেতা নুরুজ্জামানকে ধন্যবাদ জানান।