আলমগীর মানিক | ০৪:১২ এএম, ২০২৬-০৩-১৪
আলমগীর মানিক
দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে নিষ্ঠা, ত্যাগ এবং জনসম্পৃক্ততার এক উজ্জ্বল নাম ছিলেন আলহাজ্ব নাজিম উদ্দিন আহাম্মদ তথা পাহাড়ি-বাঙ্গালী সবার প্রিয় “নাজিম চাচা”। দল-মত ও সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে মানুষের পাশে থাকার বিরল উদাহরণ রেখে গেছেন তিনি।
তার রাজনৈতিক জীবনের সূচনা ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে। সেই সময় তিনি জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে সাধারণ সম্পাদক এবং ১৯৮৮ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত দীর্ঘ সময় জেলা সভাপতির দায়িত্ব পালন করেন নিষ্ঠা ও সুনামের সাথে।
সেই বৈরী রাজনৈতিক সময়ে শুধু রাঙ্গামাটি নয়, বেগম খালেদা জিয়ার নির্দেশে সমগ্র পার্বত্য চট্টগ্রাম—রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় দলের সাংগঠনিক দায়িত্ব পালন করেন তিনি। এরশাদ সরকারের শাসনামলে রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তাকে চার মাস রাজবন্দী হিসেবেও কারাবরণ করতে হয়েছিল।
১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী সংকটের মাঝেও দলকে সুসংগঠিত রাখা এবং নেতা-কর্মীদের মনোবল অটুট রাখতে পরাজয়ের সম্ভাবনা জেনেও তিনি ২৯৯ নম্বর আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করেন। তার এই সিদ্ধান্ত দলীয় নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছিল।
রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও তিনি ছিলেন সমানভাবে সক্রিয়। বিভিন্ন শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত থেকে তিনি নিজেকে জনসেবায় নিয়োজিত রেখেছিলেন।
তিনি শাহ উচ্চ বিদ্যালয়, রাঙ্গামাটি সিনিয়র মাদ্রাসা, কেন্দ্রীয় জামে মসজিদ, কেন্দ্রীয় কবরস্থান, কেন্দ্রীয় ঈদগাহ ও রাঙ্গামাটি মাজার কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও মোহামেডাম স্পোর্টিং ক্লাব ও শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বও পালন করেন।
দীর্ঘদিন মানুষের পাশে থেকে কাজ করার ফলে রাঙ্গামাটির সর্বস্তরের মানুষ তাকে আপনজনের মতো ভালোবাসতেন। তাই একসময় পুরো জেলায় তিনি “নাজিম চাচা” নামেই পরিচিত হয়ে ওঠেন।
পাহাড়ি এই রাঙ্গামাটি জেলায় তিল তিল করে বিএনপি সংগঠনকে আজকের অবস্থানে দাঁড় করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই জননেতা। তার রাজনৈতিক দূরদর্শিতা, সাংগঠনিক দক্ষতা এবং মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা তাকে আজও স্মরণীয় করে রেখেছে।
বিগত ২০২০ সালের ১৩ই মার্চ শুক্রবার তারিখে সিলেটের নিজ বাসভবনে পাহাড়ে বিএনপির ভিত্তি গড়ে দেওয়া প্রিয় আলহাজ্ব নাজিম উদ্দিন তথা পুরো পাহাড়বাসীদের প্রিয় নাজিম চাচা ইন্তেকাল করেছেন।
মানুষের হৃদয়ে বেঁচে থাকা এই প্রিয় মানুষটিকে রাঙ্গামাটির মানুষ আজও গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সাথে স্মরণ করেন—আমাদের সবার প্রিয় নাজিম “চাচা”।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited