নিজস্ব প্রতিবেদক | ১১:৪২ পিএম, ২০২৬-০৩-১৫
রাঙ্গামাটিতে অভিযান চালিয়ে ৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় রাঙ্গামাটি কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ১৩ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে এসআই (নিঃ) মং থোয়াই হ্লা চাক্ সঙ্গীয় ফোর্সসহ রাঙ্গামাটি কোতয়ালী থানাধীন রাঙ্গামাটি রিজার্ভ বাজার এলাকার আরজু আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করেন।
এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করা হলে তার হেফাজত থেকে ৩২ (বত্রিশ) পিস ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় অলি আহম্মদ (২৭) নামের এক যুবককে গ্রেফতার করা হয়। তিনি হারুনুর রশিদের পুত্র এবং হাছিনা বেগমের সন্তান।
তার স্থায়ী ঠিকানা রিজার্ভ বাজার, পুরানবস্তি (কবরস্থানের পাশে), ১নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা, থানা—রাঙ্গামাটি সদর, জেলা—রাঙ্গামাটি পার্বত্য জেলা।
পরবর্তীতে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করে গ্রেফতারকৃত আসামিকে রাঙ্গামাটি কোতয়ালী থানায় নিয়ে আসা হয়।
এ বিষয়ে এসআই (নিঃ) মং থোয়াই হ্লা চাক্ বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করলে কোতয়ালী থানায় মামলা নং-০৭, তারিখ ১৪ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ, ধারা ৩৬(১) সারণির ১০(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited