রাঙামাটিতে ঈদ জামাতের সময়সূচি প্রকাশ


অহিদুল ইসলাম অভি    |    ০১:৩৭ এএম, ২০২৬-০৩-১৯

রাঙামাটিতে ঈদ জামাতের সময়সূচি প্রকাশ

রাঙামাটি জেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধান প্রধান ঈদ জামাতের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়।

প্রকাশিত তালিকা অনুযায়ী, জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

জেলা শহরের বনরূপা আদালত ভবন প্রাঙ্গণে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭:৪৫ মিনিটে এবং দ্বিতীয় জামাত ৮:৩০ মিনিটে

তবলছড়ি কেন্দ্রীয় ঈদগাহে প্রথম জামাত ৮:০০ মিনিটে, দ্বিতীয় জামাত ৮:৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

ভেদভেদী ঈদগাহ মাঠ ও কলেজ মাঠে প্রথম জামাত ৭:০০ মিনিটে এবং দ্বিতীয় জামাত ৮:০০ মিনিটে নির্ধারণ করা হয়েছে।

এছাড়া আঞ্চলিক পাসপোর্ট অফিস প্রাঙ্গণে প্রথম জামাত ৭:৩০ মিনিটে এবং দ্বিতীয় জামাত ৮:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

বায়তুল শরফ কমপ্লেক্সে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮:৩০ মিনিটে। রিজার্ভ বাজার পুরাতন কোর্ট বিল্ডিং (পুরাতন স্টেডিয়াম) প্রাঙ্গণে জামাত হবে ৯:০০টায়

এদিকে পুরান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, বনরূপা জামে মসজিদ ও কাঁঠালতলী জামে মসজিদে যথাক্রমে ৮:৩০টা৮:১৫টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, মুসল্লিদের সুবিধার্থে একাধিক জামাতের ব্যবস্থা রাখা হয়েছে এবং সবাইকে নিজ নিজ নিকটস্থ ঈদগাহে স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায়ের আহ্বান জানানো হয়েছে।