অহিদুল ইসলাম অভি | ১২:৩০ পিএম, ২০২৬-০৩-২০
রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার ৩নং ফারুয়া ইউনিয়নের দুর্গম পানছড়ি ত্রিপুরা পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী জনাব দীপেন দেওয়ান মহোদয়ের নির্দেশনায় বিলাইছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ত্রাণ সহায়তা প্রদান করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি পরিবারের ঘরবাড়ি পুড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দুর্গম এলাকায় বসবাসের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাৎক্ষণিকভাবে চরম দুর্ভোগে পড়েন। তাদের দুর্দশা লাঘবে দ্রুত উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন।
ত্রাণ হিসেবে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী, প্রয়োজনীয় নিত্যপণ্যসহ বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। এসময় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা মোকাবিলায় সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited