শাহ আলম | ০২:৩৭ পিএম, ২০২৬-০৪-০১
রাঙামাটিতে পুলিশের অভিযানে আটক রাঙামাটি জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইমাম মেহেদী তথ্য বিভ্রাটের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন তার পরিবার।
পরিবারের দাবি, একটি সাম্প্রদায়িক দাঙ্গার মামলায় তাকে আটক দেখানো হলেও সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে তাকে মাদকসেবী হিসেবে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।
তারা অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।
জানা গেছে, গত ৩০ মার্চ কোতোয়ালি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আটজনকে আটক করে।
আটককৃতদের মধ্যে কয়েকজন মাদকসেবী ছিলেন। পরদিন আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়।
আদালত সূত্রে জানা যায়, ছাত্রদল নেতা ইমাম মেহেদীকে ২০২৪ সালে রাঙামাটি শহরে সংঘটিত একটি সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনায় অজ্ঞাত আসামি হিসেবে দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।
পরবর্তীতে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
তবে অভিযোগ রয়েছে, আটকের আগে জেলা পুলিশের ফেসবুক পেজে অন্যান্য মাদকসেবীদের সঙ্গে ইমাম মেহেদীর ছবি প্রকাশ করে তাকে মাদকসেবী হিসেবে উল্লেখ করা হয়।
এতে তিনি চরম তথ্য বিভ্রাটের শিকার হন বলে দাবি পরিবারের। পরবর্তীতে পুলিশের সেই পোস্টের তথ্যের ভিত্তিতে কয়েকটি গণমাধ্যম তাকে মাদকসেবী ও কারবারি হিসেবে সংবাদ প্রচার করে।
ইমাম মেহেদীর পরিবার এ ধরনের তথ্য বিভ্রাট ও অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছে।
একই সঙ্গে তারা সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্টদের আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানান এবং অপপ্রচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited