মাহাদি বিন সুলতান | ০৪:৪৬ পিএম, ২০২৬-০৪-০১
নানিয়ারচরে মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে একজন অসহায় ও দরিদ্র পঙ্গু রোগীকে হুইলচেয়ার প্রদান করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন নানিয়ারচর জোন কমান্ডার।
বুধবার সকালে নানিয়ারচর জোন কার্যালয়ের সামনে আয়োজিত এ কার্যক্রমে স্থানীয় একজন অসহায় রোগী মো. শাজাহানকে একটি হুইলচেয়ার প্রদান করা হয়।
এই মানবিক সহায়তা প্রদান করেন নানিয়ারচর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ মশিউর রহমান পিএসসি।
জানা যায়, ইসলামপুর এলাকার বাসিন্দা মো. শাজাহান দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ অবস্থায় রয়েছেন।
গাছ থেকে পড়ে গিয়ে তার পায়ের হাড় ভেঙে যায়, এরপর থেকে তিনি দীর্ঘ সময় ধরে চলাফেরায় চরম দুর্ভোগে ছিলেন। বয়সের ভারে লাঠির সহায়তাতেও স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেন না।
তার এই অসহায় অবস্থার কথা জানতে পেরে জোন কর্তৃপক্ষ মানবিক সহায়তা হিসেবে তাকে হুইলচেয়ার প্রদানের উদ্যোগ গ্রহণ করে।
এ বিষয়ে লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ মশিউর রহমান পিএসসি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বসবাসরত অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে নিয়মিতভাবে বিভিন্ন জনসেবামূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় এই সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় নানিয়ারচর জোনের উপ-অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ নাঈমসহ জোনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করে বলেন, এসব মানবিক সহায়তা কার্যক্রম এলাকার অসহায় মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited