রাঙ্গামাটিতে সিআর ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক    |    ১১:৫৩ পিএম, ২০২৬-০৪-০৪

রাঙ্গামাটিতে সিআর ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

রাঙ্গামাটি পার্বত্য জেলায় কোতয়ালী থানা পুলিশের অভিযানে এক সিআর ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (০৪ এপ্রিল ২০২৬) রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন-এর নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানাধীন কাঁঠালতলী এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে এসআই (নিরস্ত্র) মোঃ আফতাবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন।

এ সময় সিআর মামলা নম্বর ৯৫০/২৫ এর ওয়ারেন্টভুক্ত আসামী মংছেনক্য (৫০) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী মংছেনক্য-এর পিতা মৃত মংক্যাচিং। তার বাড়ি কাঁঠালতলী, ১০২ নং রাঙ্গাপানি মৌজা, থানা কোতয়ালী, জেলা রাঙ্গামাটি।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।