নিজস্ব প্রতিবেদক | ০৫:২৭ পিএম, ২০২৬-০৪-০৭
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত বিপুল পরিমাণ পেট্রোল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (০৭ এপ্রিল ২০২৬) প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, বাঘাইছড়ি উপজেলার এমএমসি ব্রিক ফিল্ডের পার্শ্ববর্তী এলাকায় অধিক মুনাফার উদ্দেশ্যে এক অসাধু ব্যবসায়ী অবৈধভাবে পেট্রোল মজুদ করে আসছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর অধিনায়কের নির্দেশক্রমে অধীনস্থ রিভারঘাট পোস্টের পোস্ট কমান্ডার হাবিলদার মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন সময়ে টহল দলের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট অসাধু ব্যবসায়ী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
এসময় সে ০৩টি প্লাস্টিকের জারিকেন ফেলে রেখে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় থাকা উক্ত ০৩টি জারিকেন থেকে মোট ৭৪ লিটার জ্বালানি পেট্রোল জব্দ করতে সক্ষম হয়।
জব্দকৃত পেট্রোলের আনুমানিক বাজারমূল্য ৯,২৫০/- (নয় হাজার দুইশত পঞ্চাশ) টাকা।
এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর সম্মানিত জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি নিয়মিতভাবে চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করে আসছে।
সাম্প্রতিক সময়ে চোরাকারবারীরা বিভিন্ন অভিনব কৌশল অবলম্বন করে তাদের কার্যক্রম জোরদার করার চেষ্টা করছে। এ প্রেক্ষিতে বিজিবি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করার পাশাপাশি নিয়মিত টহল জোরদার করেছে।
তিনি আরও বলেন, দেশের সীমান্ত এলাকায় সকল প্রকার চোরাচালান প্রতিরোধে বিজিবি বদ্ধপরিকর এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited