নববর্ষ উপলক্ষে তবলছড়িতে HELP-এর উদ্যোগে ঘুড়ি উৎসব


অহিদুল ইসলাম অভি    |    ০৭:২২ পিএম, ২০২৬-০৪-০৭

নববর্ষ উপলক্ষে তবলছড়িতে HELP-এর  উদ্যোগে ঘুড়ি উৎসব

বাংলা নববর্ষকে আনন্দঘন ও রঙিনভাবে উদযাপন করতে রাঙামাটির তবলছড়িতে ঘুড়ি উৎসবের আয়োজন করেছে সামাজিক সংগঠন H E L P-সাহায্য।

আগামী ১৫ এপ্রিল ২০২৬ তারিখে তবলছড়ির পুরাতন দুদক এলাকায় এই বর্ণিল আয়োজন অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, নববর্ষের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং তরুণদের অংশগ্রহণে একটি আনন্দমুখর পরিবেশ তৈরি করতেই এই ঘুড়ি উৎসবের উদ্যোগ নেওয়া হয়েছে।

উৎসবে অংশগ্রহণকারীরা নিজ নিজ ঘুড়ি নিয়ে আকাশ রঙিন করে তুলবেন।

অনুষ্ঠানটি শুরু হবে দুপুর ২টা ৩০ মিনিটে এবং এটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। আয়োজকরা আগ্রহীদের আগে থেকেই নিবন্ধন করার আহ্বান জানিয়েছেন।

ঘুড়ি উৎসবে অংশ নিতে আগ্রহীরা নিচের লিংকের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন—

https://docs.google.com/forms/d/1q356Kka6hyDnIQYRMG3oMMdeXXSj1hL742OtEKbIH5I/edit⁠

আয়োজকদের আশা, বাংলা নববর্ষকে ঘিরে এই আয়োজন স্থানীয় মানুষের মধ্যে আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেবে।