আলমগীর মানিক | ০৮:৪৫ পিএম, ২০২৬-০৪-০৮
জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে “ফুয়েল ট্র্যাক বিডি” চালু করেছে ডিজিটাল ফুয়েল কার্ড সেবা।
এই সেবার মাধ্যমে ব্যবহারকারীরা সহজ ও ঝামেলামুক্ত প্রক্রিয়ায় নিবন্ধন করে একটি ইউনিক ডিজিটাল কার্ড সংগ্রহ করতে পারবেন, যা ভবিষ্যতে জ্বালানি গ্রহণের সময় ব্যবহৃত হবে।
ডিজিটাল ফুয়েল কার্ডের জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে কিছু নির্দিষ্ট তথ্য সঠিকভাবে প্রদান করতে হবে।
নামের ক্ষেত্রে গাড়ির চালক অথবা মালিক—যে কেউ আবেদন করতে পারবেন। আবেদনকারীর একটি সক্রিয় মোবাইল নম্বর দিতে হবে এবং জাতীয় পরিচয়পত্র নম্বর প্রদান বাধ্যতামূলক।
এছাড়া বর্তমানে বসবাসরত জেলা নির্বাচন করতে হবে এবং নিয়মিত যেখান থেকে জ্বালানি নেওয়া হয় সেই নিকটস্থ ফুয়েল স্টেশন নির্ধারণ করতে হবে।
যানবাহনের ধরন অনুযায়ী তথ্য দিতে হবে—যেমন মোটরসাইকেল, প্রাইভেট কার, ট্রাক, বোট, জেনারেটর বা পানির পাম্প।
রেজিস্ট্রেশন বা লাইসেন্স নম্বরের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন নির্দেশনা রয়েছে।
যানবাহনের জন্য গাড়ির নিবন্ধন নম্বর, বোটের ক্ষেত্রে নিবন্ধন নম্বর বা বাণিজ্য লাইসেন্স নম্বর, পানির পাম্পের ক্ষেত্রে কৃষক পরিচিতি নম্বর এবং জেনারেটরের জন্য প্রতিষ্ঠানের নামসহ বাণিজ্য লাইসেন্স নম্বর প্রদান করতে হবে।
আবেদনকারীকে তার মাসিক সম্ভাব্য জ্বালানির চাহিদা (লিটারে) উল্লেখ করতে হবে।
আবেদন জমা দেওয়ার পর স্ক্রিনে একটি ডিজিটাল ফুয়েল ট্র্যাক কার্ড প্রদর্শিত হবে, যেখানে একটি কিউআর কোড এবং ৮ সংখ্যার একটি অনন্য আইডি নম্বর থাকবে।
কার্ডটি অবশ্যই মোবাইলে সংরক্ষণ অথবা মুদ্রণ করে রাখতে হবে এবং আইডি নম্বরটি মনে রাখা জরুরি।
ফুয়েল স্টেশনে জ্বালানি গ্রহণের সময় পাম্প কর্তৃপক্ষ কিউআর কোড স্ক্যান করলে ব্যবহারকারীর পূর্ববর্তী জ্বালানি গ্রহণের তারিখ ও পরিমাণ স্বয়ংক্রিয়ভাবে দেখা যাবে।
এই উদ্যোগের মাধ্যমে জ্বালানি বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited