রাঙ্গামাটিতে জনসচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক    |    ১২:২৮ এএম, ২০২৬-০৪-১০

রাঙ্গামাটিতে জনসচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লিখিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙ্গামাটি জেলা তথ্য অফিসের উদ্যোগে এক জনসচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাঙ্গামাটি সদর উপজেলার বনরূপা বাজার এলাকায় এ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

এতে স্থানীয় বাসিন্দা, পথচারী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

প্রদর্শিত চলচ্চিত্রে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও নাগরিক সচেতনতা বৃদ্ধির বিষয়গুলো তুলে ধরা হয়।

এর মধ্যে ছিল—ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফ, বৃক্ষরোপণ কর্মসূচি, নারীদের জন্য পরিবহন সুবিধা, জনস্বাস্থ্য সচেতনতা, গুজব প্রতিরোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, ডেঙ্গু প্রতিরোধ, মানব পাচার রোধ, সরকার ও রাষ্ট্রবিরোধী অপপ্রচার প্রতিরোধ এবং অপরাজনীতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি।

জেলা তথ্য অফিস সূত্রে জানা যায়, এ ধরনের চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সরকারের উন্নয়ন কার্যক্রম সম্পর্কে ধারণা পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য।

বিশেষ করে গুজব, অপপ্রচার ও সাম্প্রদায়িকতা রোধে জনসচেতনতা তৈরিতে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

স্থানীয় দর্শকরা জানান, এমন উদ্যোগ তথ্যবহুল ও সময়োপযোগী। তারা ভবিষ্যতেও এ ধরনের আরও আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

আয়োজকরা জানান, জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পর্যায়ক্রমে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।