রাঙ্গামাটিতে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৬ মাদকসেবী আটক


নিজস্ব প্রতিবেদক    |    ০২:৫৫ এএম, ২০২৬-০৪-১১

রাঙ্গামাটিতে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৬ মাদকসেবী আটক

রাঙ্গামাটি সদর থানা এলাকায় মাদকদ্রব্য, ইভটিজিং ও কিশোর গ্যাং কার্যক্রম দমনে বিশেষ অভিযান পরিচালনা করে ৬ জন মাদকসেবীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

অদ্য ১০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে বাংলাদেশ পুলিশ এর রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহাম্মদ আব্দুর রকিব (পিপিএম) এর সার্বিক দিকনির্দেশনায় এবং ডিবি’র অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে।

অভিযানকালে রাত আনুমানিক ২২:১৫ ঘটিকায় রাঙ্গামাটি সদর থানাধীন রিজার্ভ বাজার এলাকার হোটেল “হিল এড্রেস” থেকে ৬ জন মাদকসেবীকে আটক করা হয়।

আটককৃতরা হলো—
১. সোহেল চাকমা (২০)
২. জুয়েল চাকমা (২৪)
৩. জকেশ তালুকদার (২৩)
৪. মিতুশ চাকমা (২০)
৫. জেংশন চাকমা (২২)
৬. মোঃ মাহবুব আলম (২৫)

অভিযানের সময় স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করা হয় এবং তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়।

পাশাপাশি মাদক, ইভটিজিং এবং কিশোর গ্যাংয়ের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

এসময় জনগণকে এসব অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়।

রাঙ্গামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদক, জুয়া, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।