বিলাইছড়ি প্রতিনিধি | ১১:৪৫ পিএম, ২০২৬-০৪-২৩
রাঙামাটির বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬’ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এক আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসনাত জাহান খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি মো. আব্দুস সালাম ফকির, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ওমর ফারুক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম চাকমা এবং বিলাইছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) এফ. এম. তানভির আলম। মেডিকেল অফিসার ডা. কনিষ্ক চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা পুষ্টির গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে গর্ভবতী মা ও নবজাতক শিশুর পুষ্টি নিশ্চিত করার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করা হয়। এছাড়া সাধারণ মানুষের মাঝে সঠিক পুষ্টি বিষয়ক তথ্য ছড়িয়ে দেওয়া, তথ্য বিনিময় এবং দৈনন্দিন খাদ্যাভ্যাসে পুষ্টির ভূমিকা নিয়ে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, একটি মেধাবী ও সুস্থ জাতি গঠনে পরিকল্পিত পুষ্টির কোনো বিকল্প নেই। তৃণমূল পর্যায়ে এই সচেতনতা পৌঁছে দিতে পারলে ভবিষ্যতে অপুষ্টিজনিত স্বাস্থ্যঝুঁকি অনেকাংশে হ্রাস পাবে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited