আলমগীর মানিক | ০৫:৩২ এএম, ২০২৬-০৪-২৫
আলমগীর মানিক
রাঙামাটি শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার দিবাগত রাত প্রায় ২টার দিকে এ আগুনের সূত্রপাত ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার সাবেক প্যানেল মেয়র রবিউল আলম রবি পরিচালিত একটি হার্ডওয়্যার দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পাশের একটি ভাঙারি দোকান ও একটি মৎস্য আড়তে ছড়িয়ে পড়ে, ফলে তিনটি দোকানই সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রায় ২০ সদস্যের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের বিস্তার রোধ করা সম্ভব হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রবিউল আলম রবি জানান, সম্প্রতি ঋণ নিয়ে তিনি দোকানটি চালু করেছিলেন। অগ্নিকাণ্ডে তার দোকানের সবকিছু পুড়ে গেছে এবং প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
এদিকে, পুড়ে যাওয়া তিনটি দোকানের মালিক মোজাম্মেল হক। তার স্বজনদের মতে, এ ঘটনায় তারও প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো. মফিজুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই তারা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে।
ঘটনার পরপরই কোতয়ালী থানা পুলিশের অন্তত তিনটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিরাপত্তা নিশ্চিত করে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited