কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদকসেবী গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক    |    ০৯:৩৭ পিএম, ২০২৬-০৪-২৫

কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদকসেবী গ্রেফতার

রাঙামাটি জেলা পুলিশের বিশেষ অভিযানে এক মাদকসেবীকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।

শনিবার (২৫ এপ্রিল ২০২৬) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ জনাব মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের স্বর্ণটিলা এলাকার ধন মিয়া পাহাড়ে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে জনসাধারণের চলাচলের রাস্তা থেকে মো. মামুনুর রশিদ (৩৮) নামে এক মাদকসেবীকে গ্রেফতার করা হয়। তিনি ধনমিয়া পাহাড়, স্বর্ণটিলা, ৪ নম্বর পৌর ওয়ার্ড, কোতয়ালী থানা, রাঙামাটির বাসিন্দা। তার পিতার নাম মো. হারুন অর রশিদ এবং মাতার নাম মনোয়ারা বেগম।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।