অহিদুল ইসলাম অভি | ০৪:১৪ পিএম, ২০২৬-০৪-২৬
রাঙামাটি জেলার দুর্গম ও দীর্ঘদিনের অবহেলিত জনপদ বরকল উপজেলার সামগ্রিক উন্নয়নে এবার ঐক্যবদ্ধ দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। জাতি-ধর্ম নির্বিশেষে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর সমন্বিত কণ্ঠে উঠেছে উন্নত সড়ক যোগাযোগ, কর্ণফুলী নদী ড্রেজিং, আধুনিক চিকিৎসা ব্যবস্থা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগের দাবি।
স্থানীয়দের অভিযোগ, স্বাধীনতার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বরকল উপজেলা এখনো আধুনিক নাগরিক সুবিধা থেকে অনেকটাই বঞ্চিত। বিশেষ করে উপজেলা সদরের সঙ্গে আইমাছড়া, ভূষণছড়া, বড় হরিণা ও সুবলং ইউনিয়নের সরাসরি সড়ক যোগাযোগ না থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
এলাকাবাসী জানান, বর্ষা মৌসুমে কাদা ও পাহাড়ি ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিয়ে চলাচল করতে হয়। এতে শিক্ষার্থী, রোগী ও কৃষকদের সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয়। স্থানীয়দের মতে, উপজেলা সদরের সঙ্গে চার ইউনিয়নের সংযোগ সড়ক নির্মাণ করা হলে কৃষিপণ্য পরিবহন সহজ হবে এবং স্থানীয় অর্থনীতিতে নতুন গতি আসবে।
এদিকে কর্ণফুলী নদীকে কেন্দ্র করেও রয়েছে আরেকটি বড় দাবি। নদীতীরবর্তী এই উপজেলার মানুষের প্রধান যাতায়াত মাধ্যম নৌপথ হলেও পলি জমে নদীর নাব্যতা কমে যাওয়ায় শুষ্ক মৌসুমে নৌ-চলাচল ব্যাহত হচ্ছে। এলাকাবাসীর দাবি, দ্রুত ড্রেজিংয়ের মাধ্যমে নদীর নাব্যতা ফিরিয়ে আনা হলে জেলা সদরের সঙ্গে যোগাযোগ সহজ হবে এবং পণ্য পরিবহন ব্যয়ও কমে আসবে।
স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও বরকলবাসীর অভিযোগ দীর্ঘদিনের। উপজেলায় আধুনিক চিকিৎসা কেন্দ্র না থাকায় জটিল রোগীদের রাঙামাটি সদর কিংবা চট্টগ্রামে নিতে হয়, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। একই সঙ্গে দুর্গম অনেক এলাকায় এখনো বিদ্যুৎ সংযোগ পৌঁছেনি বলে অভিযোগ রয়েছে। একটি আধুনিক হাসপাতাল এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা এখন সময়ের দাবি বলে মনে করছেন স্থানীয়রা।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল ও সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, বরকলের উন্নয়ন কোনো নির্দিষ্ট গোষ্ঠীর দাবি নয়, এটি এ অঞ্চলের প্রতিটি মানুষের ন্যায্য অধিকার। রাজনৈতিক ও সামাজিক বিভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তারা।
স্থানীয় এক প্রতিনিধি বলেন, “বরকলের উন্নয়ন মানেই রাঙামাটির সমৃদ্ধি। আমরা চাই দ্রুত সড়ক নির্মাণ, নদী ড্রেজিং, হাসপাতাল ও বিদ্যুতায়ন। অবহেলিত মানুষের মুখে হাসি ফোটানোই এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত।”
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited