নিজস্ব প্রতিবেদক | ০৪:২৭ পিএম, ২০২৬-০৪-২৬
আলমগীর মানিক
রাঙ্গামাটির লংগদু উপজেলায় দীর্ঘদিন অসুস্থতায় ভোগার পর প্রায় ৬০ বছর বয়সী একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। রবিবার সকালে স্থানীয়রা হাতিটিকে লোকালয়ের কাছে মাটিতে শুয়ে থাকতে দেখেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তার অবস্থার অবনতি ঘটে এবং সকাল আনুমানিক ১১টার দিকে প্রাণ হারায় হাতিটি।
বন বিভাগ সূত্রে জানা গেছে, হাতিটি দীর্ঘদিন ধরে পায়ের গুরুতর ক্ষত, ফোলা এবং শারীরিক দুর্বলতায় ভুগছিল। গত কয়েক সপ্তাহে বন্যপ্রাণী চিকিৎসকরা একাধিকবার চিকিৎসা প্রদান করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
পাবলাখালী রেঞ্জ কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, সুবলং রেঞ্জের বন কর্মকর্তাদের নিয়ে লংগদু থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে। পাশাপাশি ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে হাতিটির দাহ করা হবে।
এদিকে হৃদয়স্পর্শী এক দৃশ্যের অবতারণা হয়েছে ঘটনাস্থলে। মৃত হাতিটির পাশে তার সঙ্গী স্ত্রী হাতিটিকে ঘোরাঘুরি করতে দেখা গেছে। স্থানীয়দের মতে, সঙ্গীর মৃত্যু মেনে নিতে না পেরে স্ত্রী হাতিটি বারবার মৃত দেহের কাছে ফিরে আসছে এবং স্থানটি ছেড়ে যেতে চাইছে না।
হাতিটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited