কেন রাঙামাটি আপনার পরবর্তী ভ্রমণ গন্তব্য হতে পারে


অহিদুল ইসলাম অভি    |    ০৫:৩৪ পিএম, ২০২৬-০৪-২৬

কেন রাঙামাটি আপনার পরবর্তী ভ্রমণ গন্তব্য হতে পারে

প্রকৃতি যখন আপন হাতে সৌন্দর্য ঢেলে দেয়, তখন সেখানে সৃষ্টি হয় রাঙামাটির মতো এক মায়াবী জনপদ। পাহাড়, ঝরনা আর এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলরাশি কাপ্তাই হ্রদ নিয়ে গঠিত এই জেলাটি বর্তমানে দেশি-বিদেশি পর্যটকদের পছন্দের তালিকায় শীর্ষে। 

কিন্তু ঠিক কী কারণে প্রতি বছর হাজার হাজার পর্যটক ভিড় জমান এই পাহাড়ি জনপদে? চলুন জেনে নেওয়া যাক রাঙামাটি ভ্রমণের মূল আকর্ষণগুলো।

কেন আসবেন রাঙামাটিতে?

রাঙামাটির পরতে পরতে লুকিয়ে আছে বিস্ময়।

পর্যটকদের আকর্ষণের প্রধান কারণগুলো হলোঃ

সিম্বল অফ রাঙামাটি, ঝুলন্ত সেতু রাঙামাটি বললেই চোখের সামনে ভেসে ওঠে ৩৩৫ ফুট দীর্ঘ মনোরম ঝুলন্ত সেতুটি। দুটি পাহাড়ের সংযোগকারী এই সেতুটির ওপর দাঁড়িয়ে কাপ্তাই হ্রদের মনোরম দৃশ্য উপভোগ করা যায়।

কাপ্তাই হ্রদে নৌ-ভ্রমণ, নীল জলরাশির ওপর দিয়ে বোট বা ট্রলারে ঘুরে বেড়ানো এক অনন্য অভিজ্ঞতা। হ্রদের চারপাশের পাহাড় আর শান্ত পরিবেশ নিমিষেই ক্লান্তি দূর করে দেয়।

শুভলং ঝরনা, পাহাড়ের বুক চিরে নেমে আসা শীতল পানির ধারা দেখতে পর্যটকরা ছুটে যান শুভলং-এ। বর্ষা মৌসুমে এই ঝরনা পূর্ণ যৌবন ফিরে পায়, যা দেখার মতো এক দৃশ্য।

মেঘের রাজ্য সাজেক ভ্যালিঃ রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত সাজেক ভ্যালি এখন পর্যটনের কেন্দ্রবিন্দু। সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত এই উপত্যকায় মেঘের সাথে মিতালি করা যায়।

বৈচিত্র্যময় সংস্কৃতি ও ঐতিহ্য, রাঙামাটি শুধু প্রকৃতির জন্য নয়, বরং এখানকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের বৈচিত্র্যময় জীবনযাত্রা ও সংস্কৃতির জন্যও পরিচিত।

রাজবন বিহার, বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান এবং স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন

চাকমা রাজবাড়ি, ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই রাজবাড়ি পর্যটকদের ইতিহাসের কাছে নিয়ে যায়।

হস্তশিল্প ও স্থানীয় বাজার, তাঁতের তৈরি কাপড় এবং বাঁশ-বেতের তৈরি শোপিস পর্যটকদের কেনাকাটার প্রধান আকর্ষণ।

পর্যটন সংশ্লিষ্টদের অভিমত, স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা জানান, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং নিরাপত্তার নিশ্চয়তা পাওয়ায় আগের চেয়ে পর্যটকদের আনাগোনা অনেক বেড়েছে। বর্তমানে রাঙামাটিতে আধুনিক মানের অনেক হোটেল, মোটেল এবং রিসোর্ট গড়ে উঠেছে, যা পর্যটকদের ভ্রমণকে আরও আরামদায়ক করছে।

ভ্রমণপিয়াসী এক পর্যটক বলেন, রাঙামাটি মানেই প্রশান্তি। পাহাড় আর হ্রদের এই মিলনমেলা বাংলাদেশে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না।

শহরের যান্ত্রিকতা থেকে মুক্তি পেতে এবং প্রকৃতির খুব কাছে কিছু সময় কাটাতে রাঙামাটির কোনো বিকল্প নেই। আপনি যদি পাহাড় ভালোবাসেন আর জলরাশির মায়ায় হারানো যেতে চান, তবে রাঙামাটি আপনার জন্য হবে সেরা গন্তব্য।

ভ্রমণে প্লাস্টিক বা বর্জ্য ফেলে পরিবেশ দূষিত করবেন না। পাহাড়ের প্রকৃতি রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।