আলমগীর মানিক | ০৮:৩৭ পিএম, ২০২৬-০৪-২৭
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)-এর প্রাতিষ্ঠানিক গুণগত মান নিশ্চয়ন সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘জনক্রয় ও নিরীক্ষা’ বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) হিসাব দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাইদুর রহমান।
প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন রাবিপ্রবি’র মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. আতিয়ার রহমান।
তিনি প্রশিক্ষককে স্বাগত জানিয়ে বলেন, পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। বিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই বিভিন্ন বিষয়ে নিয়মিত প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে।
তিনি আরও বলেন, প্রশিক্ষণ কার্যক্রম অংশীদারিত্বমূলক হওয়া প্রয়োজন এবং প্রশিক্ষণের আগে ও পরে অংশগ্রহণকারীদের মানসিকতা ও ধারণায় ইতিবাচক পরিবর্তন আসা জরুরি। এ পরিবর্তনের যথাযথ মূল্যায়নের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
উপাচার্য আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা জনক্রয় প্রক্রিয়া, ব্যবস্থাপনা এবং নিরীক্ষা নীতিমালা সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা অর্জন করবেন।
তিনি বলেন, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান যদি কর্মক্ষেত্রে বাস্তবায়িত হয়, তবেই এ আয়োজন সার্থকতা পাবে।
ভবিষ্যতে আইকিউএসি’র মাধ্যমে কর্মকর্তাদের জন্য আরও প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের আগ্রহ প্রকাশ করে তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।
প্রশিক্ষক মোহাম্মদ সাইদুর রহমান তার উপস্থাপনায় বাংলাদেশের বিদ্যমান জনক্রয় আইন ও বিধিমালা, অভ্যন্তরীণ ও সরকারি নিরীক্ষা ব্যবস্থা এবং মূল্য সংযোজন কর (ভ্যাট) ও কর সংক্রান্ত বিষয়সমূহের ওপর বিস্তারিত তাত্ত্বিক ও ব্যবহারিক আলোচনা করেন।
তিনি তার পেশাগত অভিজ্ঞতার আলোকে বাস্তব পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরেন এবং সম্ভাব্য সমস্যার কার্যকর সমাধান কৌশল ব্যাখ্যা করেন।
প্রশিক্ষণের শেষ পর্যায়ে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয়। এতে রাজস্ব ও উন্নয়ন বাজেটের ক্রয় প্রক্রিয়া, বিভিন্ন দরপত্র পদ্ধতি, নিরীক্ষা কার্যক্রম, পারিতোষিক বিল, ভাণ্ডার (স্টোর) ব্যবস্থাপনা, যানবাহন ব্যবস্থাপনা, অতিরিক্ত সময় ভাতা, দায়িত্ব ভাতা, ভ্রমণ ভাতা/দৈনিক ভাতা (টিএ/ডিএ), ছুটি নীতিমালা, বিদেশে সভা বা সেমিনারে অংশগ্রহণ সংক্রান্ত ভাতা এবং ভ্যাট-কর বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জুনাইদ কবির, আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক (ইটিএল) ও বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবু তালেব, অতিরিক্ত পরিচালক (কিউএ) ও কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজিম মাহমুদ এবং আইকিউএসি (অতিরিক্ত দায়িত্ব) ও উপ-রেজিস্ট্রার (একাডেমিক) মাহবুব আরা।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited